মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আবদুল হাকিম হত্যার প্রতিবাদে গতকাল বুধবার নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সকাল ১০টায় চাঁচকৈড় সিএম শপিং কমপ্লেক্সের সামনে ও বেলা ১১টায় পৌরসভা গেটে পৃথকভাবে এ কর্মসূচি পালন করে চলনবিল প্রেসক্লাব। গণমাধ্যমকর্মী ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ সমাবেশে অংশ নেন। বক্তব্য দেন প্রেসক্লারের সভাপতি আতহার হোসেন ও সাধারণ সম্পাদক এম এম আলী আককাছ, সাংবাদিক জালাল উদ্দিন, প্রভাষক সাজেদুর রহমান, রাশিদুল ইসলাম ও ইসহাক আলী।