মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি জাতীয়করণসহ ১১ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসফিল্ডে কর্মরত নিরাপত্তাকর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। দাবি পূরণে তাঁরা কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। বেলা ১১টায় উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের করিমপুর সাউথ প্যাডের প্রবেশমুখে এ কর্মসূচি পালন করা হয়। তবে নাম প্রকাশ না করার শর্তে গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরনের এক কর্মকর্তা বলেন, আন্দোলনকারীরা শেভরনের নিয়োগপ্রাপ্ত নন। তাঁরা তৃতীয় মাধ্যম ঠিকাদারের পক্ষে এ এলাকায় কাজ করছেন।