মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুরে দৈনিক সমকাল-এর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে এবং অপরাধীর শাস্তির দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের শেখ রাসেল স্কয়ারে পাথরঘাটা প্রেসক্লাবের উদ্যোগে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জাফর ইকবাল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা, সাংবাদিক চৌধুরী মো. ফারুক, আমিনুল হক, আমিন সোহেল, জাকির হোসেন খান, মাহবুবুর রহমান প্রমুখ। মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল করেন সাংবাদিকেরা।