মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দৈনিক সমকাল-এর সাংবাদিক আবদুল হাকিম শিমুলের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রোববার পটুয়াখালীর বাউফলে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাউফলে কর্মরত সাংবাদিকদের ব্যানারে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন বাউফল সাংবাদিক ইউনিয়নের সভাপতি অতুল চন্দ্র পাল, বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি কামরুজ্জামান বাচ্চু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ বাশার প্রমুখ। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি