মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমকাল পত্রিকার সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকেরা। গতকাল রোববার দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটকের সামনে শহীদ ময়েজউদ্দিন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সমকাল-এর স্থানীয় সংবাদদাতা আহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন আশরাফুল আলম, আব্দুর রহমান, রফিক সরকার, মাফুজা আফরিন, আল-আমিন দেওয়ান, আশরাফুল হক শিশির, আব্দুল গাফফার, মুজিবুর রহমান প্রমুখ।
গাজীপুর প্রতিনিধি