প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহে রেলপথ পুনরায় চালুর দাবিতে জেলা শহরে গতকাল বুধবার মানববন্ধন করে নাগরিক কমিটি। এতে বক্তৃতা করেন নাগরিক কমিটির আহ্বায়ক আমির হোসেন মালিতা, ভাষাসৈনিক নন্দ দুলাল সাহা, মানবাধিকার কর্মী আমিনুর রহমান, মুক্তিযোদ্ধা ইউনুস আলী, নারীনেত্রী শরিফা খাতুন প্রমুখ। বক্তারা বলেন, ব্রিটিশ সরকারের সময়ে ঝিনাইদহে রেলপথ ছিল। স্বার্থান্বেষী মহলের কারণে তা বন্ধ হয়ে যায়। এতে ব্যবসা-বাণিজ্য ও শিল্পে পিছিয়ে পড়েছে জেলা। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ