মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রাস্তা তৈরির জন্য ‘কৃষাণ টাওয়ার’ ভেঙে ফেলার সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তাঁদের দাবি, টাওয়ারটি অক্ষত রেখে এর সমান্তরালে পাশে একাডেমিক ভবনের মূল ফটক বরাবর রাস্তা এবং ভাস্কর্য তৈরি করতে হবে। পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক কামাল উদ্দীন আহমেদ প্রথম আলোকে জানান, টাওয়ারটি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবর্ধনের জন্য তৈরি মূল পরিকল্পনায় নেই। তাই এটি ভেঙে ফেলা হবে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি