মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক সমকাল-এর সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে এবং ফরিদপুরের সালথায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বোয়ালমারী চৌরাস্তা মোড় এলাকায় মানববন্ধন করা হয়েছে। সমকাল-সুহৃদ সমাবেশ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কৃষ্ণ পাল, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন, প্রেসক্লাবের সহসভাপতি কাজী হাসান, বোয়ালমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কোরবান আলী, ব্যবসায়ী আহাদুল করিম প্রমুখ।