মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাদপড়া ক্ষুদ্র জাতিসত্তার লোকজনকে দ্রুত সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করা ও সব ক্ষুদ্র জাতিসত্তার শিশুদের জন্য প্রাথমিক স্তরে নিজ মাতৃভাষায় শিক্ষাব্যবস্থা চালুর দাবিতে রাজশাহীতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন করে আদিবাসী ছাত্র পরিষদ। মানববন্ধনে বক্তারা বলেন, সরকার ক্ষুদ্র জাতিসত্তার শিশুদের প্রাক্-প্রাথমিক পর্যায়ে নিজ মাতৃভাষায় পাঁচটি করে বই দেবে বলে জানিয়েছিল। কিন্তু আজও ক্ষুদ্র জাতিসত্তার শিশুরা মাতৃভাষায় বই হাতে পায়নি। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রাথমিক স্তরে মাতৃভাষায় পড়ানোর ব্যবস্থা করতে হবে।