প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদার দাবিতে ডামুড্যায় কেব্ল অপারেটর মালিকের ওপর হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন করেছে জেলা কেব্ল অপারেটর অ্যাসোসিয়েশন। গতকাল রোববার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শরীয়তপুর ও মাদারীপুর জেলার কেব্ল অপারেটর মালিকেরা অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেন নেতা-কর্মীরা। মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন কেব্ল অপারেটর মালিকেরা। অন্যথায় আগামীকাল বৃহত্তর ফরিদপুরে এক ঘণ্টা কেব্ল টিভির সম্প্রচার বন্ধ রাখার ঘোষণা দেন অ্যাসোসিয়েশনের নেতা-কর্মীরা।