প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধে অংশ নেওয়া দেশের অভ্যন্তরে প্রশিক্ষণপ্রাপ্ত মুজিব বাহিনীর সদস্যদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে শেরপুরের নকলায় মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ লিবারেশন ফোর্সের (মুজিব বাহিনী) নকলা উপজেলার সদস্যরা গতকাল রোববার দুপুরে ইউএনও কার্যালয় ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) সদস্য আবদুল মন্নাফ খান, উরফা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম চান প্রমুখ। মানববন্ধনে বিএলএফ সদস্য আবদুল মন্নাফ খান বলেন, মুক্তিযোদ্ধার সংজ্ঞায় মুজিব বাহিনী নামটি কেন নেই—সে বিষয়ে ব্যবস্থা নিতে তিনি প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান। মানববন্ধনে উপজেলার বিএলএফ ও তাদের পরিবারের শতাধিক সদস্য অংশ নেন।