প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত নবম বিভাগের নামকরণ ময়নামতির পরিবর্তে কুমিল্লা রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কুমিল্লা জেলা ছাত্র-ছাত্রী সংসদ। গতকাল রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন হয়। মানববন্ধনে অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহছান, মোহাম্মদ আমীর হোসনে ভূঁইয়া, মোহম্মদ নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এ সময় বক্তারা বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ নানা আন্দোলন-সংগ্রামে অবদানের জন্য কুমিল্লা ইতিহাসে ঠাঁই করে নিয়েছে। এসব বিবেচনায় তাঁরা বিভাগের নাম ময়নামতির পরিবর্তে কুমিল্লা করার দাবি জানান।