মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের হয়রানির বড় হাতিয়ার হচ্ছে মিথ্যা অভিযোগে মামলা। তাই সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ থানায় গেলে যথাযথ প্রক্রিয়ায় যাচাই-বাছাই করা এবং অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সাংবাদিকদের গ্রেপ্তার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সিলেটের সাংবাদিকসহ নাগরিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা। দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে গতকাল সিলেটে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন (বামাসাক) আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ আহ্বান জানানো হয়। বামাসাক সিলেটের সভাপতি ফয়সল এ বাবলুর সভাপতিত্বে সমাবেশে সংগঠনের সাবেক সভাপতি সংগ্রাম সিংহ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি আল-আজাদ, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ইরফানুজ্জামান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।