মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ফলদ বাগান পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পানছড়ি বাজারে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উল্টাছড়ি ইউপির চেয়ারম্যান বিজয় চাকমা, সদর ইউপির চেয়ারম্যান নাজির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার মিয়া, ক্ষতিগ্রস্ত ফলদ বাগানের মালিক শফিকুল আলম। বক্তারা ফলদ বাগানে আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। বাংলাদেশ মানবাধিকার কমিশনসহ ১৫টি সংগঠন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে। প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি রাতে খাগড়াছড়ির পানছড়ির মুসলিমনগরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা শফিকুল আলমের ফলদ বাগানের শতাধিক লিচুগাছ আগুনে পুড়িয়ে দেয়।