মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ মহানগর জাসদ (ইনু)। গতকাল শুক্রবার বিকেলে নগরের ১ নম্বর ডিআইটি দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহানগর জাসদের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহজাহানের পরিচালনায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা জাসদের সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক মোহর আলী চৌধুরী, ফতুল্লা থানা জাসদের সাধারণ সম্পাদক মহসিন আহমেদ, বন্দর থানা জাসদের সাধারণ সম্পাদক মো. গনি মিয়া, মহানগর কমিটির সহসভাপতি মনিরুল আলম, সাংগঠনিক সম্পাদক সহিদুজ্জামান পলাশ প্রমুখ।