মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিভাগের ১০ জেলার মহাসড়কে নছিমন, করিমন ও আলম সাধু চলাচল বন্ধে আদালতের রায় প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার দুপুরে যশোর শহরের গাড়িখানা এলাকায় মানববন্ধন করা হয়। নছিমন-করিমন-আলম সাধু ঐক্য পরিষদ ১০ জেলার সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত এক ঘণ্টার এই মানববন্ধনে হাজার খানেক চালক অংশ নেন। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী নুরুজ্জামান প্রমুখ।