প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল রোববার গাজীপুরের কালীগঞ্জে মানববন্ধন হয়েছে। ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ প্রতিপাদ্যে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন হয়। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তারের পরিচালনায় কর্মসূচি চলাকলে বক্তব্য দেন ইউএনও (ভারপ্রাপ্ত) প্রণতি বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. ফরহাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা আমির হোসেন, সমবায় কর্মকর্তা নাছিমা শাহীন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ নওশের আলী, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার সমন্বয়ক জেসমিন বেগম প্রমুখ।