মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্র পত্রিকার সাংবাদিক সেলিম হোসেনের (৩৫) ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনের আয়োজন করে কদমতলা রিপোর্টার্স প্রেসক্লাব। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল বারী, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, এম কামরুজ্জামান, শরীফুল্লাহ কায়সার সুমন, অসীম চক্রবর্তী প্রমুখ। বক্তারা বলেন, জমি দখলসহ বিভিন্ন অনিয়মের সংবাদ লেখার কারণে গত রোববার আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান সেলিম হোসেনের ওপর হামলা চালান। এতে তিনি মারাত্মক আহত হন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা