মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের শিক্ষাসফরের বাসে ডাকাতির প্রতিবাদে গতকাল বুধবার বেলা ১১টার দিকে কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজের অধ্যক্ষ একরামূল আযীম উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে টায়ারে আগুন জ্বালিয়ে ডাকাতির ঘটনার প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। ৫ মার্চ নওগাঁ থেকে শিক্ষাসফর শেষে ফেরার পথে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি এলাকায় বাস ডাকাতদের কবলে পড়ে। এ সময় চারটি বাস থেকে টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট জয়।