প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণতন্ত্র, সমতা ও ন্যায়বিচারভিত্তিক উন্নয়নের জন্য দাবি দিবস উপলক্ষে পঞ্চগড়ে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের শের-ই-বাংলা পার্ক-সংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়। এতে জেলা জাসদসহ এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। বক্তব্য দেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন, জেলা জাসদের সহসভাপতি অলিয়ার রহমান, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার প্রমুখ।