মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তি, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়ে রংপুরে গতকাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা জাসদের (আম্বিয়া) উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। শহরের কাচারি বাজারে গতকাল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি চলাকালে সমাবেশ অনুষ্ঠিত হয়। জাসদ মহানগর কমিটির সভাপতি গৌতম কুমার রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস সাত্তার, মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ প্রমুখ।