প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগর মহিলা কলেজকে জাতীয়করণ করার দাবিতে কলেজের শিক্ষার্থী-শিক্ষক, কর্মচারী, অভিভাবকসহ এলাকার সব শ্রেণি-পেশার মানুষ গত শনিবার দুপুরে মানববন্ধন করেছেন। কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই মানববন্ধনে অধ্যক্ষ মিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ চন্দন কুমার মহন্ত, সহকারী অধ্যাপক সত্যেন্দ্রনাথ নারায়ণ দত্ত, মো. জিল্লুর রহমান, মোফাজ্জল হোসেন, প্রভাষক এস এম বেলাল উদ্দিন, বেলায়েত হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, কলেজের অবকাঠামোসহ শিক্ষার্থীর উপস্থিতি ও সার্বিক ফলাফল বিবেচনা করে অবিলম্বে কলেজটি জাতীয়করণ করা প্রয়োজন। রানীনগর মহিলা কলেজটি জাতীয়করণ করা একদিকে যেমন এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, অন্যদিকে রাজনৈতিক ও নির্বাচনী অঙ্গীকার রয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি