মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ভোলাহাট মোহবুল্লাহ্ মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে গতকাল বুধবার ভোলাহাট মেডিকেল মোড়ে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা। মানববন্ধন শেষে তাঁরা ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ রহমত আলী, উপাধ্যক্ষ সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল গাফফার, শিক্ষক একরামুল হক, অভিভাবক এশরামুল হক, ছাত্র সিফাত হোসেন প্রমুখ। বক্তারা বলেন, কলেজে শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২০০। ১৯৯৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কলেজের মাঠে এক জনসভায় কলেজটিকে জাতীয়করণের ঘোষণা দেন। কিন্তু আজও সেটি বাস্তবায়িত হয়নি। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ