প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার-নিজকরনসী রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় রাস্তার পাশে অবস্থান নিয়ে কয়েক শ মানুষ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোয়ালাবাজার ইউপির চেয়ারম্যান আতাউর রহমান, সমাজসেবী আবদুল মতিন, সাবেক ইউপি সদস্য আবদাল মিয়া, ইউপি সদস্য সৈয়দ জাহান আলী, যুবলীগের নেতা মকসুদ আলী, ব্যবসায়ী দিলু মিয়া, আবুল হোসেন, গনি মিয়া প্রমুখ। বক্তারা বলেন, ছয় কিলোমিটার দীর্ঘ রাস্তার অর্ধেক অংশই আড়াই বছর ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। ইউএনও মোহাম্মদ শওকত বলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে রাস্তাটি সংস্কারের ব্যাপারে দ্রুত উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।