মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মরণবাঁধ ফারাক্কা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও/ কুষ্টিয়াবাসী কোদাল ধর, গঙ্গা ব্যারাজ বাস্তবায়ন কর’—এমন স্লোগানে পদ্মা ও গড়াই নদে পানির ন্যায্য হিস্যার দাবিতে কুষ্টিয়ায় গঙ্গা ব্যারাজ বাস্তাবায়ন কমিটির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরতলির বারখাদা এলাকায় পদ্মা-গড়াইয়ের উ ৎ সমুখে মানববন্ধনে কয়েক শ নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে নারী-পুরুষ সম্মিলিতভাবে খালি কলস, ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। পরে সমাবেশে গঙ্গা ব্যারাজ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সোহরাব উদ্দিনের সভাপতিত্বে কমিটির উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমীসহ অন্যরা বক্তব্য দেন। কুষ্টিয়া অফিস