মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ উপজেলায় মন্দির ও শ্মশানের জমি রক্ষার দাবিতে গতকাল বুধবার মানববন্ধন হয়েছে। স্থানীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির আয়োজন করে পৌরসভার জামুবাড়ি এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন। এতে পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন পৌরসভার কাউন্সিলর খোকন চন্দ্র দাস, গ্রামবাসী কার্তিক চন্দ্র রায়, শরৎ চন্দ্র রায় ও উজ্জ্বল চন্দ্র রায়। পরে তাঁরা ইউএনওর কাছে স্মারকলিপি দেন। এতে বলা হয়েছে, জুগিপাড়া ও কুমারপাড়া এলাকায় কালীমন্দির ও শ্মশানঘাটের নামে ১ একর ১৮ শতক জমি রয়েছে। ওই জমি স্থানীয় কতিপয় ব্যক্তি অবৈধভাবে দখল করেছে।