মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আঠারো পেরোলে বিয়ে, বিশ পেরোলে তবে সন্তান, সুস্থ শিশু আর মায়ের প্রাণ’ স্লোগান সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। বেসরকারি সংস্থা দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের সমৃদ্ধি প্রকল্প এর আয়োজন করে। এতে পৌর শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ইউএনও মো. মামুনুর রশীদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোছা. পারভীন আক্তার প্রমুখ।