মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমান অধিকার, মর্যাদা ও সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়ে রংপুরে গতকাল হরিজন সম্প্রদায়ের লোকজন মানববন্ধন করেছেন। হরিজন সংগঠন সহায়-এর আয়োজনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল দুপুর ১২টায় রংপুর প্রেসক্লাবের সামনে থেকে হরিজন সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ মিছিল বের করে। এরপর শহরের কাচারি বাজারে প্রধান সড়কের পাশে মানববন্ধন করে। কর্মসূচি চলাকালে সহায়-এর সভাপতি রাজা বাসফোরের সভাপতিত্বে বক্তব্য দেন ভাষাসৈনিক মীর আনিসুল হক পেয়ারা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুল ইসলাম, মানবাধিকারকর্মী কোহিনুর বেগম, সিপিবির শাহীন রহমান, বাসদ (মার্ক্সবাদী)-এর পলাশ কান্তি নাগ, আয়োজক সংগঠনের সুরেশ বাসফোর, সুজন বাসফোর, সিলিপ বাসফোর, সাজু বাসফোর প্রমুখ।