মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেতন-ভাতা ও পেনশনের টাকা সরকারি কোষাগার থেকে প্রদানের দাবিতে গতকাল মানিকগঞ্জে মানববন্ধন করেছেন জেলার দুটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন জেলা শাখার ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ নগর ভবনের সামনে থেকে মিছিল বের করেন মানিকগঞ্জ ও সিঙ্গাইর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। মিছিলটি শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে মানববন্ধন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি ও মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিল্লাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক ও সিঙ্গাইর পৌরসভার সচিব বজলুর রহমান এবং মানিকগঞ্জ পৌরসভার সচিব মো. আলতাফ হোসেন।