মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো, বাঁচবে দেশ’ স্লোগানকে সামনে রেখে সিলেটের ওসমানীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শিক্ষার্থী-জনতার আধা কিলোমিটার দীর্ঘ মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সাদীপুর এলাকায় এ মানববন্ধনে সাদীপুর আদর্শ উচ্চবিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, জনতাসহ প্রশাসনিক কর্মকর্তারা একাত্ম হন। মানববন্ধন চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শওকত আলীর উপস্থিতিতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সভাপতি অধ্যাপক ছুরাব আলীর সভাপতিত্বে সমাবেশও হয়।