মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সব মাদ্রাসা জাতীয়করণসহ আট দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে। মাদ্রাসায় কর্মরত সাধারণ শিক্ষকদের সংগঠন ‘বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়। বিকেল চারটায় কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শহীদুল ইসলাম, পটুয়াখালী জেলা শাখার সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক লিয়ার হোসেন প্রমুখ।