প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন ঘন লোডশেডিং বন্ধ, লো-ভোল্টেজ দূর ও নিরবচ্ছিন্ন বিদ্যু ৎ সরবরাহের দাবিতে গতকাল রোববার সকাল ১০টায় রাজবাড়ীর গোয়ালন্দে সামাজিক সংগঠন ‘আহ্বান’-এর উদ্যোগে শহরের প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ প্রসঙ্গে স্থানীয় বিদ্যু ৎ কার্যালয়ে আবাসিক প্রকৌশলী গোপাল ঘোষ বলেন, ‘উপজেলার বিদ্যু ৎ ব্যবস্থার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সবকিছু ফরিদপুর থেকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে।’ গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি