মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিভাগটিকে বিসিএস শিক্ষা ক্যাডার ও সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার এই দাবিতে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত শিক্ষার্থীরা মানববন্ধন করেন। গত সোমবার একই দাবিতে তাঁরা বটতলায় অবস্থান ধর্মঘট পালন করেন। ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সিকদার মনোয়ার মুর্শেদ প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতেই আন্দোলন করছে। বিশ্বের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে এই বিভাগ সমাজবিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত।