মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এমপিও বঞ্চিত শিক্ষক ফোরাম মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা, কৃষি, কম্পিউটার ও ধর্মীয় শিক্ষার শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের ব্যানারে শিক্ষকেরা মানববন্ধন কর্মসূচি পালনের সময় এই দাবি জানান। মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষকেরা বলেন, তাঁরা আপাতত মানববন্ধন কর্মসূচি পালন করছেন। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। বিজ্ঞপ্তি।