মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার ফুলতলা গ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্র আবু তৌকির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে গতকাল রোববার সকালে শহরে আদালত প্রাঙ্গণে মানববন্ধন হয়েছে। চরকেওয়ার ইউনিয়নবাসীর ব্যানারে এই মানববন্ধনে কয়েক শ নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। উল্লেখ্য, গত সোমবার একটি স্বর্ণের চেইনের জন্য নির্মমভাবে হত্যা করা হয় আবু তৌকিরকে (১০)। বৃহস্পতিবার ভোরে পাশের বাড়ির গোবরের স্তূপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।