মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জয়দেবপুর-রাজশাহী রেলসড়কের বরাব ক্রসিংয়ে গেট নির্মাণের দাবিতে গতকাল শুক্রবার মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, রেলক্রসিং এলাকায় গতকাল বেলা দুইটা থেকে আড়াইটা পর্যন্ত আধাঘণ্টাব্যাপী মানববন্ধনে আশপাশের এলাকার সাধারণ মানুষ অংশ নেয়। বরাব গ্রামের আবু বকর ছিদ্দিক জানান, অনেক আগে থেকেই এলাকাবাসী এই রেলক্রসিংয়ে গেট নির্মাণের দাবি জানিয়ে আসছে।