মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় গতকাল রোববার মানববন্ধন হয়েছে। সাভার রেডিও কলোনি মডেল স্কুলের শিক্ষার্থী ও প্রথম আলোর সাভার বন্ধুসভার বন্ধুরা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেন। গতকাল বেলা একটায় সাভার রেডিও কলোনি মডেল স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও বন্ধুসভার বন্ধুরা হাতে হাত রেখে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানববন্ধন করেন।