মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশ টিভি ও ভোরের কাগজ কার্যালয়ে বোমা হামলার প্রতিবাদে গতকাল শনিবার মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে মানববন্ধন হয়েছে। দেশ টিভি দর্শক ফোরাম ও ভোরের কাগজ পাঠক ফোরাম এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মানববন্ধনের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সাবেক সাংসদ আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, ছড়াকার আবদুল হামিদ প্রমুখ।