মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘোষণা বাস্তবায়ন ও চলতি শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থী ভর্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় শাহজাদপুর উপজেলা কোর্ট চত্বরে এ কর্মসূচি পালিত হয়। শাহজাদপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে সংবাদকর্মী, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও ছাত্র-শিক্ষক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ