মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে শিল্পী মৃণাল হকের প্রস্তাবিত ভাস্কর্যের নির্মাণ ঠেকাতে গতকাল বৃহস্পতিবার নগরের কামরুজ্জামান হেনা চত্বরে মানববন্ধন করা হয়েছে। ঐতিহ্য রক্ষা, গবেষণা ও প্রকাশনাবিষয়ক সংগঠন বরেন্দ্র পরিষদের উদ্যোগে গতকাল বেলা ১১টায় ওই কর্মসূচির আয়োজন করা হয়। এতে রাজশাহীর কবি, শিল্পী, সংস্কৃতিকর্মী ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।শিল্পী আশফাকুল আশেকিনের সভাপতিত্বে শিল্পীসমাজের পক্ষ থেকে বরেন্দ্র পরিষদের আহ্বায়ক হাসান রাজা বেশ কিছু দাবি উত্থাপন করেন। বক্তব্য দেন আলোকচিত্রী মিনহাজ উদ্দিন, ভাস্কর আজমল সাচ্চু, আবৃত্তিকেন্দ্র রাজশাহীর পরিচালক মো. মনিরুজ্জামান, কবি শামীম হোসেন, সংগীতশিল্পী সোহেল রানা প্রমুখ।