মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার মহাস্থানগড়ে প্রত্নস্থান ধ্বংসের প্রতিবাদে গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে মহাস্থানগড়ে প্রত্নস্থান ধ্বংসের প্রতিবাদে প্রত্নতত্ত্ব বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বিভাগের অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ, অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মো. মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক সীমা হক প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একই স্থান থেকে তাঁরা মৌন মিছিল বের করেন।