মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করাসহ চার দফা দাবি আদায়ে মানববন্ধন করেছেন ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্টরা। গতকাল রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ২০০৮ সালের জারিকৃত নিয়োগে কোনো প্রকার শর্তারোপ না করার দাবি জানান। অন্য দাবিগুলো হলো: থানা, সদর, বিশেষায়িত ও মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পদ সৃষ্টি ও শূন্য পদে নিয়োগ; কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজি কোর্স বন্ধ ও রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে মেডিকেল টেকনোলজি শিক্ষা বোর্ডে রূপান্তর এবং বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে বেতন-কাঠামো সরকারি নীতিমালা অনুযায়ী প্রদান করা। বিজ্ঞপ্তি।