মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষক-কর্মচারীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনরায় চালু এবং চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট নারায়ণগঞ্জ জেলা শাখা। দাবি মেনে না নিলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেয়। গতকাল শনিবার শহরের চাষাঢ়া কেন্দ্রীয় পৌর শহীদ মিনার প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।