মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় যুদ্ধাপরাধে জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে গতকাল সোমবার মানববন্ধন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। সংসদের কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে দুই শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নিজাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে মুক্তিযুদ্ধকালীন উপজেলা শান্তি কমিটির সদস্য মাওলানা আহমদ হোসাইনসহ সব যুদ্ধাপরাধীর বিচার দাবি করা হয়।