মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় সাংবাদিকদের ওপর ক্ষমতাসীন দলের লোকজনের হামলার প্রতিবাদে গতকাল রোববার মৌলভীবাজার প্রেসক্লাব মানববন্ধন করেছে। প্রেসক্লাব প্রাঙ্গণে প্রায় আধ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বক্তব্য দেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সৈয়দ উমেদ আলী, সাংবাদিক আজাদুর রহমান ও নজরুল ইসলাম। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন।