মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রহ্মপুত্র নদের ওপর রেলসেতু ও সংযোগ সড়ক নির্মাণের দাবিতে গাইবান্ধা শহরের ডিবি রোডে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার দুপুরে গাইবান্ধা ব্রহ্মপুত্র সড়ক ও রেলসেতু বাস্তবায়ন কমিটি আয়োজিত ওই মানববন্ধনে বিভিন্ন পেশার শতাধিক লোক অংশ নেন। এরপর এক সমাবেশে বক্তারা বলেন, ব্রহ্মপুত্রে রেলসেতু ও সংযোগ সড়ক নির্মিত হলে গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের আট জেলার সঙ্গে পূর্বাঞ্চলের জেলাগুলোর যোগাযোগ সহজ হবে এবং মঙ্গাপীড়িত ওই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।