মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসায় অবহেলার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ন ম সালেহের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন করা হয়।রাজশাহী লেখক পরিষদ রাজশাহী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে। কর্মসূচিতে বক্তব্য দেন লেখক পরিষদের সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম প্রমুখ।উল্লেখ্য, অধ্যাপক আ ন ম সালেহ গত সোমবার ভোররাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর স্বজনেরা অভিযোগ করেছেন, হাসপাতালে তাঁর চিকিৎসায় অবহেলা করা হয়েছে।