প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার হত্যাসহ সারা দেশে সব অপহরণ, গুম ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জের আইনজীবীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন৷ গতকাল মঙ্গলবার সকালে আদালত প্রাঙ্গণ সড়কে জেলা আইনজীবী সমিতির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়৷ মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আবদুল মান্নান, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তোতা মিয়া, কোষাধ্যক্ষ আবদুল হান্নান প্রমুখ৷
মুন্সিগঞ্জ প্রতিনিধি