মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। উপজেলার বলিয়াদি বাজারে গতকাল বুধবার সকালে ওই মানববন্ধন শেষে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। উল্লেখ্য, চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা গত রোববার ইউপি চেয়ারম্যান এম এ আলীমকে লাঞ্ছিত করে, তাঁর গাড়ির কাচ ভাঙচুর করে এবং নগদ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন।