মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের জন্য নির্ধারিত স্থান নিয়ে আফতাব গ্রুপের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সচেতন যুব ও ছাত্রসমাজের উদ্যোগে শহরের গৌরাঙ্গবাজার এলাকায় গতকাল সোমবার দুপুরে এ মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবির, স্থানীয় যুবলীগের নেতা সৈয়দ আশফাকুল ইসলাম, বাদল রহমান প্রমুখ। বক্তারা বলেন, শহরের যশোদল এলাকায় পরিত্যক্ত একটি চিনিকলের জমিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু আফতাব গ্রুপ ওই জমি আত্মসাতের উদ্দেশ্যে বিভিন্ন ষড়যন্ত্র করছে।